কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মুখোশ পরিহিত একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ন ও টাকা লুটে নিয়েছে গেছে। মঙ্গলবার গভীর রাতে উপলোর মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মো.তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করে ডাকাত দল। এ ঘটনায় মহিপুর থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলে লুনা আকনের বড় ভাই এএম মিজানুর রহমান বুলেট জানান।
লুনা আকন জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এর পর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে সকলের হাত, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে। তবে ডাকাতদল আনুমানিক ২০ ভরি স্বর্ন ও নগত ২ লক্ষ দুই হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি জানান।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন আভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments