কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা সৈকতের দুই কিলোমিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালায়। এর আগে বীচ পরিচ্ছন্ন রাখার দাবিতে সৈকতের জিরো পয়েন্ট থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাবিকুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের কমিশনার আবুল কালাম আজাদ।
বক্তারা পরিবেশ রক্ষার্থে স্কাউট সদস্যদের আরো অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া কুয়াকাটা সৈকত পরিচ্ছনন রাখতে ব্যবসায়ী ও পর্যটকদের অনুরোধ জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments