সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ এসএম ফাউন্ডেশনের আয়োজনে এবং ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় জামালপুরে হয়ে গেল বৃক্ষবিতরন উৎসব-২০২১।
শনিবার(২০ নভেম্বর) জামালপুর পৌরসভার হযরত শাহ্জামাল স্কুল এন্ড কলেজে সকাল ১১ টায় বৃক্ষ বিতরন উৎসব-২০২১ এ এসএম ফাউন্ডেশন,জামালপুরের সমন্নয়কারী এসকে সাদী রাসেলের সভােতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেজা রহিম।
এছাড়া বক্তব্য রাখেন,সনাক,জামালপুরের সভাপতি অজয় পাল,ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশরাফুজ্জান স্বাধীন,"প্রকৃতি ও মানুষ" এর সমন্নয়ক সুমন মাহমুদ, হয়রত শাহ্জামাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক।
বৃক্ষবিতরন উৎসব সম্পর্কে এসএম ফাউন্ডেশন,জামালপুর সমন্নয়কারী বলেন,আমরা গত ১০ বছর যাবৎ জামালপুরে বৃক্ষবিতরন উৎসব করে আসছি। প্রতি বছর বর্ষাকালে আমরা উৎসবটি করে থাকি এবার করোনার কারনে সংক্ষিপ্ত আকারে অনেক পরে এসে করতে হলো। আমরা কোন বছরই উৎসবটি বাদ দিতে চাইনা। আমরা আগামী বছর আরও বড় পরিসরে উৎসবটি করতে পারবো বলে আশা রাখি।
আলোচনা সভা শেষে,স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ১৯ মাসে মাজারকেন্দ্রিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সাধারণ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
...
স্টাফ রিপোর্টার: আসন্ন পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো শহরকে ...
সব মন্তব্য
No Comments