ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ (৪৮) রোহিঙ্গা এ এইচ-৮৪ ব্লকের আব্দুল্লাহর ছেলে।
সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে হত্যার ঘটনা ঘটলো তা পূর্ণাঙ্গ তথ্য পেলে বিস্তারিত জানানো যাবে।
বিষয়টি সম্পর্কে জানতে ১৭ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক নাইমকে একাধিক বার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করা হয়। কিন্তু তিনি কোনো ধরনের সাড়া দেননি।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments