পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০ থেকে শুরু করে বিকেল ৩ট পর্যন্ত নগরীর হোটল স্টার ইন্টারন্যাশনালে ১৬ জন প্রার্থীর পক্ষে ৩৪ জন ভোটার সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন।
হোটল স্টার ইন্টারন্যাশনালে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সধারণ সম্পাদক পদে ২ জন শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন।
যেখানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ''রাজশাহীর আলো পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ" এবং সাধারণ সম্পাদক "এশিয়ান টেলিভিশন রাজশাহীর ক্যামেরা পার্সন আরিফুল হক রনি"।
এছাড়াও সহ-সভাপতি পদে সোমেন মন্ডল ও রাজন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং পাভেল ইসলাম মিমুল,সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আলী,দপ্তর নাঈম ইসলাম কোষাধক্ষ্য মৃদুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর আলী।
উল্লেখ্য, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম গত (১ডিসেম্বর) ২০২২ এক বছর পার হওয়ার পর ৫ মার্চ ২০২৪ পূর্বের কমিটি বিলুপ্ত হয়।
এর পরে আলামিন হোসেনকে আহবায়ক ও হুমায়ন কবিরকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।
পরিবর্তিত আহবায়ক কমিটির নির্দেশনায় আজ শুক্রবার হুমায়ন কবিকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিটি গঠন করা হয় ও সুষ্ঠ ভাবে তা সম্পন্ন হয়েছে।
এর পরেই নতুন নির্বাচন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করে ১৫ দিনের মধ্যে তা আহবায়ক কমিটির নিকট দিলে তারা নতুন কমিটির উপর দায়িত্ব হস্তান্তর করবেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments