ডেস্ক রিপোর্ট: আগামীকাল ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্পেশাল ড্রোন ড্রামার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানমালা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
গণ-অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিনে দেশের প্রতিটি ধর্মীয় উপসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সকল সার্কেল অফিস স্ব স্ব অধিক্ষেত্রে রাস্তার পাশে বা নিজস্ব জায়গায়, ট্রাফিক ইন্টারসেকশনে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করবে। এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা শ্মশানঘাট—মানুষের ভিড় যেখানে, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়ানো এক নারীর মুখ বহুদিন ধরেই পরিচিত। জীর্ণ শাড়ি গায়ে, আপনমনে কখনো লো ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
সব মন্তব্য
No Comments