চট্টগ্রাম অফিস: সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কালার্স একাডেমির ইফতার আয়োজন ও ঈদ উপহার বিতরণ- ২০২৩ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাগমনিরাম ওয়ার্ডের আমিরবাগ আবাসিক এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের বাসায় অনুষ্ঠিত হয়েছে।
কালার্স একাডেমির প্রধান উপদেষ্টা ও পরিচালক উম্মে হাবীবা আঁখি এ কর্মসূচির আয়োজন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফরহাদ শাহরুখের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহিল সিরাজ, চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট্রের পরিচালক মো. মাহতাব উদ্দিন, অভিনেতা মোহাম্মদ আলী, শাহীন চৌধুরী, মোশারফ ভুঁইয়া পলাশ, সায়েম উদ্দিন, সজিব মিরাজ, এসবি খান, অভিনেত্রী নাসরিন হীরা, বীনা চৌধুরী, শিশু শিল্পী অ্যাঞ্জেলা, সংগঠনের সদস্য বৃষ্টি, সঙ্গীত শিল্পী মো. মনজুর আলম, মডেল কোরিওগ্রাফার রাজশ্রী ধর।
আরো উপস্থিত ছিলেন কালার্স একাডেমির নাচের প্রশিক্ষক শিউলী, প্রাচী ও অর্কিট।
অনুষ্ঠানে দশজন দুঃস্থ মানুষকে ঈদ উপহার স্বরূপ শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি দেয়া হয়। পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়। এতে সহযোগিতায় ছিলেন সাইফুল আলম বাবু ও ব্যাংকার আজিম।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments