খুলনা অফিসঃ মোংলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, মোংলা সরকারী কলেজ'র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুবের চন্দ্র মন্ডল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ, বাপা নেতা সাংবাদিক হাছিব সরদার, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, বাজার কমিটির সভাপতি/সম্পাদক এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন ইভটিজিং, মাদক/কিশোর অপরাধ, আত্মহত্যা প্রবনতা, জমিজমা সংকান্ত জবর দখল/অবৈধ দখল, অবাধ কারেন্ট জারের ব্যবহার, সরকারি জমি খাল ও পাবলিক ইজমেন্ট বেদখল, গ্রাম আদালতের কার্যক্রম, টুরিস্ট বৃদ্ধি ও ঘাটের বিশৃঙ্খলা নিরসন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা প্রস্তুতি ও নিরাপত্তা প্রস্তুতি, বাজার মনিটরিং ও অবৈধ ডায়গনস্টিকের বিষয় আলোচনা করা হয়। বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন কমিটির সদস্যবৃন্দ।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments