স্টাফ রিপোটার: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০জন মেধাবী শিক্ষার্থীদের আঁকা চিত্র নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) 'শিল্প চেতনায় মুজিব' শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর রামপুরায় বিটিভির ঢাকা কেন্দ্র আয়োজিত এ চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
বিটিভি মিলনায়তন লাউঞ্জে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালির মুক্তি ও মুক্ত ভূখন্ড প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে শিল্প-কলা-সংস্কৃতিতে ধারণ করে জাতিকে স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিতে হবে।
বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার স্বাগত বক্তব্য দেন ও অতিথিদের প্রদর্শনীটি ঘুরে দেখান। ২২ আগস্ট পর্যন্ত অর্ধশত চিত্রকর্মের এ প্রদর্শনী বিটিভি ফটক থেকে পাস নিয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত দেখা যাবে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments