তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হবে।
আগামী ১০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত সাতটা থেকে একঘন্টা ব্যাপি এই কর্মসূচি অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।
গত ৫ই ফেব্রুয়ারি শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে অংশগ্রহন করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদেরকে এর পূর্বে নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম বলেন, ‘এর পূর্বে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম করেছি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই মানসিক অবসাদ ও হতাশার জটিল অবস্থা থেকে ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যেও জাহাঙ্গীরনগর মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। মহামারিতে আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক সচেতন হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার বিষয়টি অধিক আলোচিত। তাই জরুরী পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং অফিসারগণ আলোচনা রাখবেন।’
নিবন্ধনের জন্য এই লিংকে প্রবেশ করতে হবে hitps://tinyurl.com/webinar2022february
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments