রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: করোনা মহামারীর কারনে বন্ধ থাকার দীর্ঘ দেড় বছর পরে বরিশালের বানারীপাড়ায় শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠল বিদ্যাপিঠগুলো। যেন প্রাণ ফিরে পেলো শিক্ষার আলো ছড়ানো এ প্রতিষ্ঠানগুলো। রবিবার সকাল সাড়ে ৯টায় ক্লাস শুরু হলেও তার অনেক আগেই শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যাপীঠে এসে হাজির হয়। দীর্ঘ দিন পরে সহপাঠি ও শিক্ষকদের সান্নিধ্য পেয়ে তারা দারুন খুশি ও উচ্ছ্বসিত। স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন করে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments