পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার (১৩ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটির অবস্থার অবনতি হলে নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। এবং দুপুরে নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
দেখা যায় , স্বাভাবিক ভাবে একটি শরীরে দুইটি হাত ও দুইটি পা থাকলেও ব্যাতিক্রম ভাবে ছিল দুইটি মাথা। এদিকে দুই মাথার শিশুর জন্মের খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে শিশুটিকে এক ঝলক দেখতে হাসপাতালে সামনে জমায়েত হয় জনতা ।
জানা যায় , নবজাতক শিশুটি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের কাজিরহাট মহারাজার দিঘী গ্রামের চা শ্রমিক মাজেদুল ইসলাম ও শুরভি আক্তার দম্পতির প্রথম সন্তান।
পরিবারিরক সূত্রে জানা যায় , চিকিৎসকের পরামর্শে গেলো শনিবার (১০ মে) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয় প্রসূতি শুরভি আক্তারকে। এর পর চিকিৎসার মাঝে সোমবার (১২ মে) আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানায় দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হলে দুই মাথায় নিয়ে ছেলে নবজাতক শিশুটি জন্মগ্রহণ করে। এর পর নবজাতক শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণ কেন্দ্রে অবজারভেশনে রাখে চিকিৎসক।
এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, আজ সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটি জন্ম হয়। এদিকে ডেলিভারি সময় পার করে বাচ্চার মা আমাদের কাছে এসেছিল, এবং মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাশ করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচন্ড রকম আছে। আমরা চেষ্টা করেছি তাকে সুস্থ্য করার।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি অবস্থা ক্রিটিক্যাল সহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে প্রায় সোয়া ১টার সময় মারা যায়।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments