ভোলা প্রতিনিধি॥ ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১৩ আসামিকে রাস্তার পাশে তালগাছ রোপন ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকার শর্তে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশোধন হতে তাদেরকে ১ বছর প্রফেশনাল অফিসারের তত্ত্বাবধানে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই রায় প্রদান করেন। আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শংকর গাঙগুলি ও অ্যাডভোকেট মেজবাউল আলম।
সমাজকল্যাণ বিভাগের প্রফেশনাল অফিসার আব্দুল মজিদ শাহ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী এক মাসের মধ্যে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা সড়কের পাশে আসামিরা ১০টি করে তাল গাছ লাগাবেন।
তিনি আরও বলেন, আসামিরা কেউ মাদকাসক্ত ছিল, কেউ মাদক পরিবহন করতে গিয়ে আটক হয়েছিল। আদালতের দেওয়া এমন রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিরাও।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments