শহিদুল হক ডাকুয়া:
বাংলাদেশে বাংলাভাষায় প্রচলিত অনেক ধাঁধা রয়েছে। ধাঁধাগুলো বিভিন্ন এলাকাভেদে একই রকম আবার কিছু কিছু ধাঁধার শব্দ, উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। ধাঁধার সংগ্রহস্থানের মানুষজন কিভাবে উপস্থাপন করে তাই দেখানো হলো।
বরিশালের লোকজ ঐতিহ্যবাহী একটি জনপদ উজিরপুর। এ উপজেলার পরতে পরতে রয়েছে লোককথা, লোক ধাঁধার সমারোহ। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে এসব ধাঁধা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যাচ্ছে।
একটি ধাঁধার রূপ-
১.
‘বাগানে গোনে আইলো বুড়ি
হারা গায় কুড়ি।’
২.
‘বাগানেততোন আইলো বুড়ি
হারা গায় কুড়ি কুড়ি’
একই উপজেলার ২ স্থান থেকে সংগৃহীত একই ধাঁধার মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়। প্রথমটিতে আছে ‘বাগানে গোনে’ ‘হারা গায় কুড়ি’। এই একই বিষয় দ্বিতীয়টিতে আছে ‘বাগানেততোন’ ‘হারা গায় কুড়ি কুড়ি’। দ্বিতীয়টিতে কুড়ি কুড়ি দুই বার ব্যবহার করা হয়েছে।
তৃতীয় একটা রূপ দেখা যায়-
৩.
‘বাগান থেইক্যা আইলো বুড়ি
গায়ে তার কুড়ি কুড়ি’
ধাঁধার তৃতীয় এ রূপটিতে দেখা যায়- ‘গোনে’র পরিবর্তে ‘থেইক্যা’ এবং ‘হারা গায়’র পরিবর্তে ‘গায়ে তার’ ব্যবহার করা হয়েছে।
শব্দ পরিচিতি :
গোনে= থেকে/হতে/হইতে, আইলো=এলো/আসলো, বুড়ি=প্রতীকী ডাক/বুড়ো, হারা=সব/সকল, গায়=শরীর, কুড়ি=ফুসকুড়ির মতো/ ফোড়ার মতো দেখতে/ কুষ্ঠ রোগীর মতো কাঁটা কাঁটা।
লোককথা, লোকধাঁধা জনে জনে স্থানে স্থানে সামান্য পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। কেননা একজন থেকে অন্যজন শুনে আসছে। তাই শত বছর ধরে চলে আসা এ সব ধাঁধা ও লোককথায় পার্থক্য লক্ষ করা যাচ্ছে।
এ ধাঁধার ৩টি রূপে বর্ণনা থাকলেও উত্তর হলো একটি- ‘কাঁঠাল’। পাকলে বাগান থেকে ঘরে আনা হয় কাঁঠাল। কাঁঠালের গা/বহিরাবরণে কাঁটা কাঁটা ফুসকুড়ির মতো দেখতে হয়।
সংগ্রহকারী : শহিদুল হক ডাকুয়া
সংগ্রহের স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪ সাল
মোবাইল-০১৭১১২৪৪১৪৫
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments