নজরুল ইসলাম, সাতক্ষীরা: খুলনায় ট্রলির ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত খুলনায় ইটবাহী ট্রলির ধাক্কায় সাতক্ষীরার কলেজ অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (৪৫) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) বেলা ১২ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মৃত অলী আহম্মদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা ১২টার দিকে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মোটরসাইকেলে রূপসা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। আলাইপুর সেতুর বাইপাস সড়কে একটি ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, ‘অধ্যক্ষ রফিকুল ইসলাম চাঁদপুর গ্রামে শ্বশুর বাড়িতে থেকে ওই গ্রামের কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে জন্য পাঠানো হয়েছে। ট্রলির চালক ইয়াকুব মল্লিককে আটক ও ইটভর্তি ট্রলিটি জব্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের একটি পুকু ...
সব মন্তব্য
No Comments