জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী : পয়লা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কালবৈশাখী’ উৎসব। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী।
তিনি বলেন, ঈদে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এ বছর পয়লা বৈশাখ ক্যাম্পাসে পালিত হচ্ছে না। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে ‘কালবৈশাখী’ উৎসব পালিত হবে। শিক্ষার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি ঘিরে বৈচিত্র্য রূপে সজ্জিত হয় পুরো চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রায় দেখা মেলে রং-বেরঙের প্ল্যাকার্ড ও ডামিসহ নানা চিত্র।
শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে চারুকলার দেয়ালগুলো। তবে করোনা ও ঈদের ছুটিসহ নানা কারণে গত কয়েক বছর পয়লা বৈশাখে সেটা উদযাপন সম্ভব হচ্ছে না।
চারুকলা অনুষদের শিক্ষার্থী নিশাত জাহান বলেন, নববর্ষ উদযাপন চারুকলার একটি ঐতিহ্য। বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ ও চর্চার লক্ষ্যেই প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments