ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্ট ২০২৫, ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এতথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে ধৃত মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ...
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments