কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নাম বিহীন মাছ ধরা ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ঢেউয়ের তোরে এ ট্রলাটি কুয়াকাটা মীরবাড়ি সংলগ্ন সৈকতে এসে আটকা পরে। রবিবার রাতে ট্রলারটি উদ্ধার করে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আড়ৎ ঘাটে নেয়া হয়েছে। এর আগে একই দিন কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন প্রায় এক কিলোমিটার গভীরে এ ট্রলারটি ডুবে যায়। প্রায় দুই ঘন্টাপর অন্য জেলেরা ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
কুয়াকাটা ট্যুরিস্ট ব্যবসায়ি কেএম বাচ্চু বলেন, গভীর সমুদ্র থেকে ট্রলারটি নিরাপদে আসার পথে রবিবার ঢেউয়ের ঝাপটায় উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে অবস্থানরত দু’টি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়। এরপর সাগরের ঢেউয়ের তোরে ডুবে যাওয়া ট্রলারটি মীরবাড়ি সংলগ্ন সৈকতে এসে আটকা পরে। ওইদিন রাতে জোয়ারের সময় ট্রলার মালিক আব্বাস বিশ্বাস তার ট্রলারটি নিয়ে যায়।
কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে মেরামতের জন্য আলীপুর-মহিপুর আনা হয়েছে। তবে এ ঘটনায় ওই ট্রলার মলিকের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments