জাবি প্রতিনিধি :নজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৩ তম আবর্তনের রাজা নির্বাচিত হলেন শফি কামাল বিপ্লব ও রাণী নির্বাচিত হলেন শাহিনুর আকতার প্রীতি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্ৰীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে দিনব্যাপী ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ।
৪৩ ব্যাচের সকল শিক্ষার্থী এ নির্বাচন ভোট প্রদান করেন। বিকেলের দিকে ছিল উপচে পড়া ভীড়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২শ ৩৭ জন। তারা রাজা ও রাণি পদে একটি করে ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার তহিদুল ইসলাম।
রাজা পদে নির্বাচন করেন ৪৩ তম আবর্তনের দুই বন্ধু। তাদের একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব এবং মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন।
রাণী পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় শাহিনুর আকতার প্রীতি ও পন্নি এর মধ্যে।
প্রতি ব্যাচ থেকে রাজা রাণী নির্বাচন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
সব মন্তব্য
No Comments