ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন মুক্তি বলেছেন ১১ নং ওয়ার্ডটি হচ্ছে এ শহরের সবচেয়ে অবহেলিত একটি জনপদ। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নিত হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে জনগণের উপর করের বোঝা বাড়লেও এই ওয়ার্ডবাসীর জীবনমানের কোন পরিবর্তন হয়নি। প্রায় দেড় শতবর্ষী এই ওয়ার্ডবাসী এখনও সুপেয় পানি থেকে বঞ্চিত। নেই কোন উন্নত ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘদিন ধরে শহরের নোংরা পঁচা দুর্গন্ধযুক্ত দুষিত পানি প্রবাহিত হওয়ার উন্মুক্ত ক্যানেলটি আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে যা এখন প্রাণঘাতী এডিস মশার কারখানা। রাস্তার ধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলে ১১নং ওয়ার্ড জুড়ে নেমে আসে অমাবস্যা। এ যেন আমাদের অদৃষ্টের পরিহাস।
তিনি বলেন নির্বাচন এলেই প্রার্থীরা প্রতিশ্র“তির জোয়ারে ভাসিয়ে দেন কিন্তু নির্বাচন গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়না। যারা বছরের পর বছর ধরে প্রতিশ্র“তি দিয়ে জনগণকে ধোকা দিয়েছেন এবং বর্তমানেও যারা নানান রং বেরঙের প্রতিশ্র“তি দিচ্ছেন এদের উভয়কে এখনই বয়কট করতে হবে।
আনোয়ার হোসেন মুক্তি বলেন আমার মরহুম পিতা দুই দুইবার নির্বাচিত সাবেক পৌর কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার মরণ যেমন কোন মিথ্যা প্রতিশ্র“তি না দিয়ে বরং তাঁর কাজের মধ্যোদিয়ে উদাহরণ সৃষ্টি করে গেছেন আমিও তেমনি আজীবন এই অঞ্চলের মানুষের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করে দিতেই ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি।
আজ সকালে নির্বাচনী প্রচার কালে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথ সভাতে আনোয়ার হোসেন মুক্তি এসব কথা বলেন।
পথ সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সালাউদ্দিন উজ্জল, কবির হোসেন, বিপ্লব হোসেন, আব্দুল আলীম, স্বপন আহমেদ, আল আমীন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments