ডেস্ক রিপোর্ট: কেন্দ্র ঘোষিত দাবি সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে আজ সকাল ১০টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে মিছিল শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক - রায়শা বাজার - বংশাল থানা হয়ে নয়াবাজার ব্রিজের নিচে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর দÿিণ কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কোতয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাটোয়ারী, সূত্রাপুর থানার সভাপতি মো. শাহিন, হকারনেতা মো. নাদিম, মাসুম হোসেন, দ্বীন ইসলাম প্রমুখ।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে ঢাকা দÿিণ সিটি করপোরেশন গুলি¯Íান ও লক্ষ্মীবাজার এলাকা থেকে পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করেছে। গুলি¯Íানে আন্দোলনের মাধ্যমে হকাররা ফুটপাতে বসেছে। সূত্রাপুরের লক্ষ্মীবাজারে যদি হকারদের বসতে দেওয়া না হয় তাহলে আগামী রবিবার থেকে পুরান ঢাকার হকাররা সপ্তাহব্যাপী আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। তিনি সরকারকে হকার্স ইউনিয়নের ১০ দফা দাবি মেনে নিয়ে নগর ব্যবস্থাপনায় হকারদের রেখে ঢাকা শহরকে ঢেলে সাজানোর আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য হকার নেতৃবৃন্দ বলেন, হকার পুনর্বাসনের জন্য ৫ বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধাপে অগ্রসর হতে হবে। “তবে তার আগে প্রকৃত হকারদের তালিকাভুক্ত করে তাদের পরিচয়পত্র (হকার আইডি কার্ড) দিতে হবে।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments