চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।বৃহস্পতিবার ১৪ অক্টোবর ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ। নিহতরা হলেন, স্থানীয় নতুন বাজারের ব্যবসায়ী সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)।
এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘বাবা-মায়ের সাথে একই ঘরে থাকা তাদের অন্য ছেলে সাদ্দাম ও সাদ্দামের স্ত্রী অক্ষত। ছেলের সারা শরীরে রক্তের দাগ ছিল। সাদ্দাম ও তার স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments