মোংলা থেকে মো. নূর আলমঃ সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, নৌবাহিনী, কোস্টগার্ড, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিনব্যাপী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, মোংলা পৌর মেয়র শেখ আঃ রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরু ইসলাম। এছাড়া এদিন বন্দর এলাকায় নব নির্মিত স্বাধীনতা চত্বর উদ্বোধন করেন মোংলা বন্দর কর্পতক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এর আগে বন্দর এলাকায় স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন্দর চেয়ারম্যান সহ কর্মকর্তা- কর্মচারীগন। ১৬ ডিসেম্বর রাত ১২ টা এক মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। এছাড়া দিবসের প্রথম প্রহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এদিন। এছাড়া বিজয় দিবসে মোংলা বন্দর জেটি এবং নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ সাধারণের জন্য উন্মুক্ত করে দেয় কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পাঁচ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিলো কুচকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments