ডেঙ্গুতে আরো ৪২৯ জন আক্রান্ত

প্রকাশ : 30 Jun 2025
ডেঙ্গুতে আরো ৪২৯ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ২৬০ জন ও নারী ১৫৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১৯ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৫ জন ও নারী ৪ হাজার ২১১ জন।


সম্পর্কিত খবর

;