স্টাফ রিপোটার: গণমাধ্যম ক্যাটাগরিতে ভোক্তা অধিকার বিষয়ক পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এই পুরস্কারের সম্মাননা স্মারক, সনদ ও চেক তুলে দেন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে ‘ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন সাংবাদিককে পুরুস্কৃত করা হয়। লিখিল ভদ্র ছাড়াও এই পুরস্কার পেয়েছেন- দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন, এটিএন বাংলার মো. শরফুল আলম, বিটিভির মো. ঈমাম হোসাইন ও দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের ফরহাদুল ইসলাম।
উল্লেখ্য, সাংবাদিক নিখিল ভদ্র ২০০৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ব্যবস্থাপনা মিডিয়া অ্যাওয়ার্ড’, ২০০৮ সালে বিশ্বব্যাংকের ‘দক্ষিণ এশীয় স্যানিটেশন (স্যাকোসান)’ পুরস্কার এবং ২০১৫ সালে ‘সার্ক পরিবেশ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। তিনি সংসদ, রাজনীতি, পরিবেশ, সুন্দরবন, উপকূল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার নিয়ে নিয়মিত রিপোর্টিং করে থাকেন।
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে ১৯৯৩ সালে সাংবাদিকতা শুরু করেন নিখিল ভদ্র। ২০১১ সাল থেকে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এরআগে দৈনিক সংবাদ, যায়যায়দিন, দৈনিক পূর্বাঞ্চলসহ বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে কাজ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
সব মন্তব্য
No Comments