ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেলসহ মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের জেরে সোমবার রাতে আটককৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার আজ ২২ নভেম্বর ২০২১, সোমবার এক বিবৃতিতে বলেন, মিরপুরের আইডিয়াস কারখনার শ্রমিকরা বেশ কিছু দিন ধরে মাতৃত্বকালীন ছুটির পাওনা আইনমত পরিশোধ, ৫০০ টাকা হাজিরা বোনাস প্রদান, অর্জিত ছুটির টাকা জানুয়ারি মাসে পরিশোধ,টার্গেটের নামে ফাও খাটানো বন্ধ, টিফিনের টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছে। শ্রমিকদের আইনানুগ দাবি বাস্তবায়নে তেমন কোন উদ্যোগ না থাকায় গতকাল তারা কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আজ মিরপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাসা ভাড়া ও গাড়ি ভাড়া বৃদ্ধির যাতাকলে অতিষ্ঠ হয়ে মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামে। শ্রমিকদের এই বিক্ষোভের প্রেক্ষিতে রাত সাড়ে ১০টায় সেনপাড়ার বাসা থেকে সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলকে আটক করা হয়। এর আগে বিকেল থেকেই শ্রমিকদের বিরুদ্ধে ধরপাকড় চলে এবং শ্রমিকদের আটক হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইডিয়াস কারখানার শ্রমিকদের অত্যন্ত সামান্য ও আইনানুগ দাবি মেনে নেয়া এবং চরম মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা না করে বরং মামলা ও ধরপাকড় অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, শক্তি দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবিকে দমন করা কখনই সংকট সমাধানের পথ হতে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত সকলের মুক্তি এবং আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সংকট নিরসন করতে সরকারের প্রতি দাবি জনান। একই সাথে তারা দাবি আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শক্তিশালী করতে দেশের সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments