ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৬।

প্রকাশ : 02 Nov 2024
ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৬।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫১ জন ও নারী ১৫৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৫৯৬ জন ও নারী ৩৭০ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৯৩৯ জন ও নারী ২৩ হাজার ২২৬ জন।


সম্পর্কিত খবর

;