স্টাফ রিপোর্টার: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে অ্যাডভান্সড স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লায়ন কল্লোল লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি।
চুক্তি অনুযায়ী, লায়ন কল্লোল লিমিটেড-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে লায়ন কল্লোল লিমিটেড -এর কর্মীরা ক্রেডিট কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং লায়ন কল্লোল লিমিটেড-এর ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জিয়া উদ্দিন বাবলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস; ইভিপি ও হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
সব মন্তব্য
No Comments