ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ জুলাই-আগস্ট মহান গণঅভ্যুত্থানের শোক ও বিজয়কে স্মরণে ডক্টর'স এসোসিয়েশন অব বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া (ড্যাব) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচীর আয়োজন করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বৃহস্পতিবার(৩জুন) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে টেংকেরপাড় মাঠে এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেন সভাপতিত্বে ও ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক হিমেল খানের সঞ্চালনায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন রিপন, সহ সাধারন আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, নিউরোলজিস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পিবি রায় সুপ্রিয়। এসময় উপস্থিত ছিলেন ড্যাবের জেলা উপদেষ্টা চিকিৎসক আমান উল্লাহ আমান, ড্যাবের সহ সভাপতি চিকিৎসক শেফালী খাতুন, চিকিৎসক মোঃ শহিদুল হক, সাবেক সিভিল সার্জন ও ড্যাব নেতা চিকিৎসক মুছা খান, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক মোঃ আকতার হোসাইন, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ মিজানুর রহমান, সহ সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (৩) শামীম মোলøা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দ, ভিপি তাজুল ইসলাম, চিকিৎসক শরীফ মাসুমা ইসমত, চিকিৎসক জাকিয়া সুলতানা রুনা, চিকিৎসক শারমীন হক প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।
পরে কর্মসূচীতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। এছাড়া ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে নতুন অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments