মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।
সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা কোনো গ্রুপিং নয়, দলের প্রতি যাদের নিবেদন ও দীর্ঘদিনের অবদান রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।
তিনি আরোও বলেন,এই ওয়ার্ড কমিটিই আগামী দিনে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির ভিত্তি হবে। তাই যাদের হাতে দায়িত্ব যাবে, তারা যেন নেতাকর্মীদের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন এবং মানুষের মাঝে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেন। কোনো ধরনের বিভাজন,চাঁদাবাজ,সন্ত্রাসী ও সুযোগসন্ধানীদের জায়গা এই কমিটিতে হবে না।
এ সময় অন্যান্য বক্তারা বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments