রাজশাহী অফিস: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে। সে প্রকল্প শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই প্রকল্প নেয়া হবে।
মন্ত্রী বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ডা.কায়সার রহমান অডিটোরিয়ামেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান বাদশা এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, সকলকে সাথে নিয়ে শিক্ষার সকল সমাস্যার সমাধানের চেষ্টা করা হবে।নতুন কারিকুলাম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, চাকরি দাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না। চাকরি দাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও মুখস্থ নির্ভর শিক্ষায় শিক্ষার্থীরা হয়তো ভালো ফলাফল করে কিন্তু দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন পরবর্তী প্রজন্মকে দক্ষ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments