চট্টগ্রাম অফিস: দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে উজ্জীত হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি আজ খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায়, প্রয়াত পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পূণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব।
অনুষ্ঠানে পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ড দান ও চীবর দানসহ বিভিন্ন দান কর্ম সম্পাদিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত পদ্মরঞ্জন চাকমার পুত্র নিপুন চাকমা, কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গরা।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments