স্টাফ রিপোর্টার: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর উদ্যাগে ইজিবাইক আমদানি, বিক্রি ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের রুল পুন:বিবেচনা এবং খসড়া নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানের দাবিতে আজ ২২ ডিসেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কোষাধ্যক্ষ জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা রতন মিয়া, আফজাল হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম কাদির, মেহেদী হাসান, ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের নেতা নবী হোসেন, তানভীর নাঈম, জালাল মিয়া, সেকান্দার হোসেন, রহমতউল্লাহ।
সমাবেশে বক্তাগন বলেন, বিভিন্ন ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। এ চক্রান্তে বক্তাগন গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ ও তাদের উপর নির্ভরশীল ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা এ পরিবহনের উপর নির্ভরশীল।বক্তাগন তাই আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় হাইকোর্টর দেয়া রুল পুন:বিচেনা করার জন্য মাননীয় আদলতের প্রতি অনুরোধ জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“শুভ নববর্ষ ১৪৩৩।
পহেলা বৈশাখের এই শুভক্ষণে বাংলা নতুন বছরক ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন। এতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা দেওয়া হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
সব মন্তব্য
No Comments