চট্টগ্রাম অফিস: আজ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বারআউলিয়া কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় ৬৫৩ জন পর্যটক ভ্রমণ করেন, যাদের সবাইকে পলিথিন ও প্লাস্টিকমুক্ত ভ্রমণের শর্ত মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়।
জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাদের সাথে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক নিজে জাহাজে উপস্থিত থেকে পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পর্যটকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবস্থাপনার সার্বিক সুষ্ঠুতা ও পরিবেশবান্ধবতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটি, ট্যুরিস্ট পুলিশ, এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত তৎপরতা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে পর্যটকদের পরিবেশ রক্ষায় আরো দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। মন্ত্রণালয়ের পক্ষে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপঢাকা, ০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
সব মন্তব্য
No Comments