ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটির পাহাড়তলী বধ্যভূমির জন্য বরাদ্দকৃত জমি উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক নাট্যজন মোস্তফা কামাল যাত্রা। শনিবার (১১ ডিসেম্বর) গণ মাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, সরকারী জমিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদনহীন ভবন নির্মাণ করে শিক্ষা বাণিজ্য পরিচালনাকারী এবং দেশের সর্ববৃহত বধ্যভূমির জন্য বরাদ্দকৃত এক দশমিক সাত একর জমি দখল করে শহীদদের স্মৃতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী অবস্থান গ্রহণকারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামকে (ইউএসটিসি) বিচারের আওতায় আনার দাবির প্রতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক জনসাধারণের ঐক্য প্রয়োজন। এ ক্ষেত্রে চট্টগ্রামের সুশীল সমাজ ও মুক্তিযোদ্ধাদের রহস্যজনক নিরবতা দুঃখজনক।’ চিঠিতে মোস্তফা কামাল যাত্রা আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ অনভিপ্রেত পরিস্থিতি হতাশা ব্যাঞ্জক। পাহাড়তলী বধ্যভূমি প্রকল্প বাস্তবায়নে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমিকাও বোধগম্য নয়।’ এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বরের আগে পাহাড়তলী বধ্যভূমির জন্য বরাদ্দকৃত এক দশমিক সাত একর জমি ইউএসটিসির কবল থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এ নাট্যজন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments