ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৪৯০

প্রকাশ : 11 Oct 2024
ডেঙ্গুতে আরও দুই  জনের মৃত্যু, আক্রান্ত ৪৯০


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই  জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০১ জন ও নারী ১০০ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৩১৬  জন ও নারী ১৭৪ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪০ হাজার ৮৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৯০৪ জন ও নারী ১৪ হাজার ৯৫১ জন।

সম্পর্কিত খবর

;