ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটির ডিসি বাংলো পার্ক অবৈধভাবে দখল করে রাখার বিষয়ে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙ্গামাটি জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য প্রান্ত রনি সহ ৬ সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ডিসি বাংলো পার্কের অবৈধ দখলদার নাজনীন আনোয়ার নিপুন।
দুই বছরের জন্য অন্য একজনের নামে পার্কটি ব্যবহারের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের পরও তা দখলে রেখেছিলেন নাজনীন আনোয়ার নিপুণ। তিনি রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে। ২০১৮ সালের জানুয়ারিতে মোহাম্মদ হোসেন নামে একজনকে বার্ষিক ৩৬ হাজার টাকা ভাড়া চুক্তিতে পার্কটি ব্যবহারের অনুমতি দেয়া হয়। ১৩টি শর্তে দুই বছরের জন্য এই অনুমতি দেয় জেলা প্রশাসন। আরেকজনের নামে বরাদ্দ নিয়ে প্রকারান্তরে পার্কটির দখলদার হয়ে বসেন নাজনীন আনোয়ার নিপুণ। নাজনীন ও তার সঙ্গীরা পার্কটি ব্যবহারে প্রায় সব শর্ত ভঙ্গ করেন। পুলিশের বিশেষ শাখা ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের আলাদা দুটি তদন্ত প্রতিবেদনে এর প্রমাণ মিলেছে বলে আমরা জেনেছি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল উক্ত ঘটনার প্রেক্ষিতে এক যৌথ বিবৃতিতে বলেন, " বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সদস্য এবং রাঙ্গামাটি জেলা সংসদের সভাপতি প্রান্ত রনি, সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী সহ ৬জন সংবাদকর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করে এসেছি শুরু থেকেই। এই আইন সাধারণ মানুষ, সংবাদকর্মী, বুদ্ধিজীবী, ছাত্র- শিক্ষকসহ সকল শ্রেনীর প্রতিবাদী মানুষকে দমিয়ে রাখার অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। এরই মধ্যদিয়ে অবাধ দুর্নীতি এবং অপকর্মের সুযোগ তৈরি করে নিয়ে নিয়েছেন সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার নিপুনের মত মানুষেরা। জনগণের চোখে কালো কাপড় বেঁধে এসব দুর্নীতি এবং অনৈতিক কাজ করছে তারা। আমরা এই গনবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ ৬ সংবাদকর্মীর নামে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। সেই সাথে রাঙ্গামাটির ডিসি বাংলো পার্কের অবৈধ দখলদার নাজনীন আনোয়ার নিপুনকে দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবি জানাই। "
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments