বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ ২৯ এপ্রিল শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চারুকলা ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কডারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বরাবরের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ও নির্বিঘেœ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকবৃন্দ পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা প্রদানে নিয়োজিত আছেন। পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘেœ আসার ক্ষেত্রে সহযোগিতা করায় উপাচার্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উপাচার্য আরও বলেন, অসাধু ও প্রতারক চক্রের জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এই ইউনিটে ১৩০ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭,০৯৭জন ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments