মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলম: বাগেরহাটের মোংলায় ঝরে পড়া শিশুদের শিক্ষার মানোন্নয়নে উপজেলার চাঁদপাই ইউনিয়নে দুটি স্কুল নির্মানের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার কোডেক এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়া-উল কুদ্দুস'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, কোডেক’র প্রকল্প বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, রাকিব হোসেন প্রমুুখ।
প্রকল্পের আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষে "স্বপ্নের ঠিকানা" প্রকল্পের আওতায় উপকূল ও চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করা হবে। ঝরে পড়া ও পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলস্রোধারার সাথে সম্পৃক্তকরণ করা হবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments