বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৮ জুন শনিবার ভোরে ৭-দিনের সফরে ইউরোপ যাত্রা করেছেন। ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) কর্তৃপক্ষের আমন্ত্রণে উপাচার্য এই সফরে ভিয়েনা, জেনেভা এবং প্যারিসে গমন করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সফরকালে আগামী ২২ জুন জেনেভায় বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তরে ‘দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের এডিটোরিয়াল বোর্ড মিটিংয়ে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। তিনি আগামী ২৩ জুন প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস)-এর সদর দপ্তরে সংস্থাটির ডিরেক্টর অব রিসার্চ ড. থিয়েরি হেউলিন-এর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন।
এছাড়া, সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের রেক্টর এবং বুদাপেস্ট বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে উপাচার্য পারস্পরিক স্বার্থ-সংশিøষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামী ২৫ জুন শনিবার ভোরে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে পাশ হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হত ...
স্টাফ রিপোর্টার: নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সুশৃঙ্খল নিয়ম-নীতির আওতায় আনা অত্যন্ত জরুরি। তবে এটি একক কোনো দেশের পক্ষে সম ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫ ...
সব মন্তব্য
No Comments