বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে পড়তে আসা চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ-এর ৬জন নারী শিক্ষার্থীকে গতকাল ১২ জুন ২০২৪ বুধবার সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নীলুফার পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সফলভাবে অধ্যয়ন শেষ করায় চীনা শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় দু’দেশের শিক্ষার্থীরা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। তিনি আরও বলেন, এক দেশের সাথে অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, অর্থনীতি, কূটনীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশের মানুষের সামনে বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টুডেন্ট-এ ‘বাংলা ভাষা’ বিষয়ে অনার্সে অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১ সেমিস্টার পড়তে এসেছিলেন। এদের মধ্যে এই ৬ জন নারী শিক্ষার্থী গত ৩ মাস ধরে রোকেয়া হলে অবস্থান করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments