বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলের হুগলিয়ায় ফ্রী চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মঞ্চব উল্লা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুলাউড়ার ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবা সহায়তায় শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম ও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পটির আয়োজন করে।
আয়োজিত এ ক্যাম্পে ২২৪ জন রোগী সেবা নিতে আসেন এবং তারমধ্যে ২৬ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার জন্য কুলাউড়া ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে এবং অধিকাংশ রোগীকে প্রাথমিক চিকিৎসা বাবদ চশমা ও চোখের ড্রপ দেওয়া হয়।
কুলাউড়ার ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতাল এ সেবাটি বিনামূল্যে রোগীদের দিয়ে আসছে।
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের কমিউনিকেশন অফিসার মো. আশিক সরকার বলেন, আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প আয়োজন করে থাকি এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দেই। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেবা গ্রহিতা মো. মধু মিয়া বলেন, আমি এর আগেও কয়েকবার তাদের মাধ্যমে এ সেবা নিয়েছি এবং আমার একটি চোখের ছানি বিনামূল্যে অপারেশন করিয়েছি। তাদের সেবার মান খুবই ভালো।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম ও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ ভলেন্টিয়াররা।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments