ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ও গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক শোভন কুমার দাসকে (২৭) আটক করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে তাকে যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে আটক করা হয়। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মো. নাজিউর রহমান।
যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মো. নাজিউর রহমান বলেন, "শুক্রবার সন্ধায় তাকে আটক করা হয়েছে। তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো ৪/৫ অজ্ঞাতনামা আসামি আছে বলে ধারনা করা হচ্ছে। অজ্ঞাতদের বিষয়ে তদন্ত চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভন তার ফেসবুক আইডি থেকে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করে। পোস্টে সাম্প্রতিক সময়ে হিন্দু নারীদের ধর্ষণ, পুরোহিত হত্যাসহ বিভিন্ন গুজব ছড়ানো হয়।
তার কাছ থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments