জামালপুর প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। তিনি বলেন, সরকার করিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকার প্রতি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে। তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।
মন্ত্রী আজ জামালপুরের মেলান্দহ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ।
মন্ত্রী বলেন, দক্ষ কর্মী বিদেশে গমন করলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। অদক্ষ কর্মীর শ্রমবাজার দিনে দিনে সংকুচিত হয়ে আসছে আর দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তিনি বিদেশে যাবার আগে শ্রমিকদের দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি, প্রকল্প পরিচালক মোঃ সাইফুল হক চৌধুরী, জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায়, জেলা পরিষদ প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ২২ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার, অটোমোবাইল, গার্মেন্টস, ইলেকট্রিক ও ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেডে বছরে ১২শত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments