ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিরব হোসেনকে সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের জুনাইদুল মোস্তফা কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসমাতুল ফেরদুশ লিভা, সাজ্জাদ হোসেন সৈকত ও নিয়ামুল ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইন ও শাহরিয়ার হাসান সাকিব, কোষাধ্যক্ষ সরোয়ার হোসাইন সাকিব, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাজ্জাদুজ্জামান হেমল ও রাফি আয়ান রহমান, দপ্তর সম্পাদক আফরা আনজুম জেনিন ও উপ দপ্তর সম্পাদক হিসেবে জুনায়েদ হোসাইন মনোনীত হয়েছেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক খাদিজা নাসির ও হাবিবুল হাসান, প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফারদাউস জেসি, আইটি সম্পাদক রনক হাসান, যুগ্ম আইটি সম্পাদক ফজলে রাব্বি রওনক, ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক পরিমল রায়, যুগ্ম ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক সাকেফ মাহমুদ ফয়সাল ও সালমান আবীর, যোগাযোগ সম্পাদক ওমায়ের খান, যুগ্ম যোগাযোগ সম্পাদক উদিশা ইসলাম সুবাহ, নিশাত আসমা ও রিফাত ইসলাম, প্রচার সম্পাদক জান্নাত মিম, উপ-প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও ফারহানা আক্তার টুম্পা, সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক জোথি রহমান, গ্রাফিক্স ডিজাইনিং প্রধান আসিফ সিদ্দিক, কন্টেন্ট রাইটিং প্রধান হিসেবে হাসিব মিয়া মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আলামিন, ইমতিয়াজ আহমেদ সায়েক, রাহুল আহমেদ, ইতি ফালগুনি, আফরিন মুস্তারি উর্মি, আইয়ুব সরকার, মেহেদী হাসান মৃদুল, মাশুরা খাতুন, নাদিরা নিশি, নজরুল ইসলাম, ফকরুল ইসলাম, শরীফ আহমেদ, কানিজ ফাতেমা মিতু, মাহমুদা আফরোজ অন্তরা, শাফিনুর রহমান, ফারহানা নূপুর, সুব্রত কর্মকার, রিফাহ তাসফিয়া।
উল্লেখ্য, ইবি সাইন্স ক্লাব সূচনালগ্ন থেকেই বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের প্রচার প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করার জন্য জাতীয় বিজ্ঞান মেলা সহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনার আয়োজন করে থাকে। ক্লাবের সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments