মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান,অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments