উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি বরিশাল যুবদলের দলনেতা আব্দুল মোনায়েম মুন্না, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম আহমেদের স্বাক্ষরিত বরিশাল জেলা যুবদলের দক্ষিণ শাখা প্যাডে উপজেলা যুবদলের আহব্বায়ক হিসেবে আ.ফ.ম শামসুজ্জোহা আজাদ ও মোঃ পনির খাঁনকে সদস্য সচিব ও ১৬ জনকে যুগ্ম-আহব্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং পৌর যুবদলের আহব্বায়ক হিসাবে শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্য সচিব হিসাবে হাফিজুর রহমান প্রিন্স এবং ১১ জনকে যুগ্ম-আহব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক এবং সদস্য সচিব, যুগ্ন- আহবায়ক ও সদস্যরা, বিএনপির কান্ডারী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ, কেন্দ্রীয় ও বরিশাল জেলা যুবদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও উজিরপুর পৌরসভা ও উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, নবগঠিত যুবদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments