ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক গবেষণায় সৃজনশীলতা : ঐতিহ্য ও আধুনিকতার স্বমন্বয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এটির আয়োজন করে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওয়ালী উল্যাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ ও মূখ্য আলোচক হিসেবে মুসলিম রিচার্স সেন্টার (লন্ডন) এর সভাপতি ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিভাগের অধ্যাপক ড. ইকবাল হুসাইনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক ড. লোকমান হোসেন।
এসময় দাওয়াহ বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রায় তিন শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, ‘ইসলামী গবেষণার একটি মৌলিকত্ব রয়েছে। গবেষণায় চর্বিত চর্বন, নকল কিংবা পুরাতন বিষয়াবলী তুলে না এনে নতুন নতুন বিষয়কে তুলে ধরা দরকার। ইসলামী গবেষণা অবশ্যই মহানবী (সা.) এর দিক নির্দেশনার সীমারেখার ভেতরে থেকেই করা উচিৎ। সর্বোপরি, গবেষকের গবেষণাটি হওয়া উচিৎ বস্তুনিষ্ঠ এবং সৃজনশীল।’
এসময় বক্তারা আরো বলেন, মুসলিম গবেষকরা একসময় জ্ঞান-বিজ্ঞানের জগতে রাজত্ব করলেও তারা এখন পিছিয়ে গেছে। তাদের উচিৎ আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করে জীবনঘনিষ্ট বিষয় উদ্ভাবন করা।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments