ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসে এক কিশোরী। শনিবার দুপুর থেকে ওই কিশোরী উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এনিয়ে তৃতীয় বারের মত অনশনে বসেন। এ খবরে সাকিবুলের বাড়িতে ভিড় জমায় উৎসুক মানুষ। তবে খবর পেয়ে গতকাল রবিবার দুুুপুরে পুলিশ সাকিবুলের বাড়িতে গিয়ে সাকিবুল ও অনশনরত ওই কিশোরীকে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামেরও ওই কিশোরী এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছে মেয়েটি। ছেলের পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ^াস দেয়া হলেও কার্যত তেমন কোন সমাধান না হওয়ায় তৃতীয়বারের মত মেয়েটি অনশনে বসে।
ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে তাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই সে নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করার সিদ্ধান্ত নেয়।
প্রেমিক সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, ৪/৫ বছর ধরে সাকিবুলের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছে। আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনার খবর পেয়ে সাকিবুলের বাড়ি থেকে সাকিবুল ও ওই কিশোরীকে থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের একটি পুকু ...
সব মন্তব্য
No Comments