স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে বাংলাদেশী গার্মেন্টস শিল্পের সুনাম নষ্টকারী গার্মেন্টস মালিকদের কালো তালিকাভূক্ত করা গ্রেফতার ও সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনএর উদ্যেগে শুক্রবার (১৫ নভেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামেন গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিসেস জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, সিবিএ সম্পাদক মোঃ কাশেম, কেন্দ্রীয় নেত্রী মিস ক্যামেলিয়া হাসান, মিস সুরাইয়া জেসমিন রুমা, মিসেস মনিরা মুন্নি প্রমূখ।
বক্তারা বলেন, আশির দশকে হাতেগোনা গার্মেন্টস কারখানা দিয়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের শুরু। আজ এই শিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। দেশের মোট রপ্তানির ৮৪ % পূরণ করে গার্মেন্টস শিল্প। অথচ আমরা ইদানিং দেখছি প্রায় প্রতিদিনই কোন না কোন গার্মেন্টস এলাকায় শ্রমিকেরা রাস্তায় নামছে, রাস্তা অবরোধ করছে -- যা ফলাও করে প্রচার হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে। প্রায় সকল স্থানেই শ্রমিকদের এই অবরোধের কারণ - বেতন ভাতা পরিশোধ না করা। এতে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম নষ্ট হচ্ছে, রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে -- ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৬%।
বক্তারা আরো বলেন, গত কয়েকদিন থেকে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিংলিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নীটওয়্যার লিমিটেড, অ্যাপারেল আর্টলিমিটেড ও এইচডিএফ
অ্যাপারেলস লিমিটেড, নারায়নগঞ্জে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড সহ বিভিন্ন শিল্প এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী করে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। কয়েকদিন আগে আশুলিয়ার বার্ডস গার্মেন্টসে একই কারনে শ্রমিক অসন্তোষে আশুলিয়া অঞ্চল বেশ কয়েকদিন অবরোদ্ধ থাকে।
অন্যদিকে যে সমস্ত কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে আন্দোলন করছে সেগুলোর অধিকাংশ মালিকই গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর মালিক। এদের অধিকাংশের কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অষ্টেলিয়ায় একাধিক বাড়ি আছে, বিদেশী ব্যাংক এ টাকা জমানো আছে, এমনকি দেশে নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপঢাকা, ০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
সব মন্তব্য
No Comments